Servicesসেবাসমূহ
One visit, one building, one reportএক ভিজিট, এক ভবন, এক রিপোর্ট
Every test below is done on our own premises on Ashkona Medical Road. The test panel depends on the destination country; our desk confirms it when the agency books.নিচের সব পরীক্ষা আশকোনা মেডিকেল রোডে আমাদের নিজেদের প্রাঙ্গণেই হয়। কোন দেশের জন্য কোন পরীক্ষা লাগবে তা আলাদা; এজেন্সি বুকিং দিলে আমাদের ডেস্ক তা জানিয়ে দেয়।

Malaysiaমালয়েশিয়া
Malaysia medical examination (FWCMS)মালয়েশিয়া মেডিকেল পরীক্ষা (FWCMS)
The pre‑departure examination required for a Malaysian work permit, done at a medical centre registered on the Foreign Workers Centralized Management System operated by Bestinet.মালয়েশিয়ার ওয়ার্ক পারমিটের জন্য যে মেডিকেল লাগে, সেটি বেস্টিনেট পরিচালিত FWCMS সিস্টেমে নিবন্ধিত মেডিকেল সেন্টারেই করাতে হয়। আমরা সেই নিবন্ধিত সেন্টার।
Who it’s for.কাদের জন্য। Candidates with a Malaysian job offer, and the recruiting agencies processing them.যাদের মালয়েশিয়ার চাকরির অফার আছে, আর যে এজেন্সিরা তাদের প্রসেসিং করছে।
What’s includedযা যা থাকছে
- Candidate registration on FWCMS with photo and fingerprint capture at our biometric station
- Doctor’s physical examination, vision and hearing
- Chest X‑ray on our digital system, reported by a consultant radiologist
- Blood tests in the FWCMS panel (including HIV, hepatitis B, syphilis, malaria and others as required)
- Urine analysis including the required drug screening
- Pregnancy test for women
- Result verified and uploaded to the FWCMS portal for the agency
- আমাদের বায়োমেট্রিক স্টেশনে ছবি ও আঙুলের ছাপসহ FWCMS‑এ যাত্রীর রেজিস্ট্রেশন
- ডাক্তারের শারীরিক পরীক্ষা, দৃষ্টি ও শ্রবণ পরীক্ষা
- ডিজিটাল সিস্টেমে বুকের এক্স‑রে, কনসালট্যান্ট রেডিওলজিস্টের রিপোর্টসহ
- FWCMS প্যানেলের রক্ত পরীক্ষা (এইচআইভি, হেপাটাইটিস বি, সিফিলিস, ম্যালেরিয়াসহ প্রয়োজনীয় সব)
- প্রয়োজনীয় ড্রাগ স্ক্রিনিংসহ প্রস্রাব পরীক্ষা
- নারী যাত্রীদের প্রেগন্যান্সি টেস্ট
- ফলাফল যাচাই করে এজেন্সির জন্য FWCMS পোর্টালে আপলোড
What to bringসাথে যা আনবেন
- Original passport
- Four passport‑size photographs (white background)
- Agency letter, calling visa or job offer
- Any previous medical report
- মূল পাসপোর্ট
- চার কপি পাসপোর্ট সাইজ ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
- এজেন্সির চিঠি, কলিং ভিসা বা চাকরির অফার
- আগের কোনো মেডিকেল রিপোর্ট থাকলে
- Reportরিপোর্ট
- Uploaded to FWCMS as soon as every result is verified, usually within one to two working days.সব রিপোর্ট যাচাই হওয়ার সাথে সাথে FWCMS‑এ আপলোড হয়, সাধারণত এক থেকে দুই কর্মদিবসে।
- Priceখরচ
- Fixed per candidate. Agencies get the current rate from the coordinator desk.যাত্রীপ্রতি নির্ধারিত রেট। এজেন্সিরা কো‑অর্ডিনেটর ডেস্ক থেকে বর্তমান রেট জেনে নিতে পারেন।


Other destinationsঅন্যান্য গন্তব্য
Pre‑departure medical for Singapore, the Maldives and Omanসিঙ্গাপুর, মালদ্বীপ ও ওমানের বিদেশ যাত্রার মেডিকেল
Destination‑specific medical panels for Singapore, the Maldives and Oman, run to the test list the agency or employer specifies and issued on our licensed letterhead.সিঙ্গাপুর, মালদ্বীপ ও ওমানের জন্য এজেন্সি বা নিয়োগকর্তা যে পরীক্ষার তালিকা দেন, সেই অনুযায়ী মেডিকেল করে আমাদের লাইসেন্স করা লেটারহেডে রিপোর্ট দেওয়া হয়।
Who it’s for.কাদের জন্য। Agencies processing candidates for Singapore, the Maldives or Oman, and candidates asked by their employer for a fitness report before travel.সিঙ্গাপুর, মালদ্বীপ বা ওমানের যাত্রী প্রসেস করা এজেন্সি, আর যাত্রার আগে নিয়োগকর্তা যাদের ফিটনেস রিপোর্ট চেয়েছেন।
What’s includedযা যা থাকছে
- Doctor’s physical examination, blood pressure, BMI, vision and hearing
- Chest X‑ray with consultant radiologist report
- Blood panel as specified: HIV, hepatitis B and C, syphilis (VDRL), blood group, complete blood count, blood sugar, kidney and liver function
- Urine routine and drug screening where required
- Pregnancy test for women
- Photo and fingerprint on the report for identity
- ডাক্তারের শারীরিক পরীক্ষা, রক্তচাপ, বিএমআই, দৃষ্টি ও শ্রবণ
- কনসালট্যান্ট রেডিওলজিস্টের রিপোর্টসহ বুকের এক্স‑রে
- চাহিদা অনুযায়ী রক্ত পরীক্ষা: এইচআইভি, হেপাটাইটিস বি ও সি, সিফিলিস (VDRL), রক্তের গ্রুপ, সিবিসি, সুগার, কিডনি ও লিভার ফাংশন
- প্রয়োজনে প্রস্রাব পরীক্ষা ও ড্রাগ স্ক্রিনিং
- নারী যাত্রীদের প্রেগন্যান্সি টেস্ট
- পরিচয় নিশ্চিত করতে রিপোর্টে ছবি ও আঙুলের ছাপ
What to bringসাথে যা আনবেন
- Original passport
- Four passport‑size photographs
- Agency letter naming the destination and the tests required
- মূল পাসপোর্ট
- চার কপি পাসপোর্ট সাইজ ছবি
- গন্তব্য ও প্রয়োজনীয় পরীক্ষার উল্লেখসহ এজেন্সির চিঠি
- Reportরিপোর্ট
- Usually the next working day; same‑day for basic panels booked before noon.সাধারণত পরের কর্মদিবসে; দুপুরের আগে এলে সাধারণ পরীক্ষার রিপোর্ট সেদিনই।
- Priceখরচ
- Depends on the panel. Send us the test list and we quote per candidate.পরীক্ষার তালিকার ওপর নির্ভর করে। তালিকা পাঠান, আমরা যাত্রীপ্রতি রেট জানিয়ে দেব।


Laboratoryল্যাবরেটরি
Laboratory testsল্যাবরেটরি টেস্ট
Haematology, biochemistry, serology and urine tests on automated analysers, reviewed by a visiting consultant pathologist. Individual tests are also available for re‑tests and employer follow‑ups.অটোমেটেড মেশিনে হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, সেরোলজি ও প্রস্রাব পরীক্ষা; রিপোর্ট দেখেন ভিজিটিং কনসালট্যান্ট প্যাথলজিস্ট। কোনো পরীক্ষা আবার করাতে হলে বা নিয়োগকর্তা আলাদা কিছু চাইলে সেটাও করা হয়।
Who it’s for.কাদের জন্য। Candidates who need one test repeated, agencies confirming a borderline result, and anyone with a doctor’s prescription.যে যাত্রীর কোনো একটি পরীক্ষা আবার করাতে হবে, যে এজেন্সি সন্দেহজনক রিপোর্ট আবার মিলিয়ে দেখতে চায়, আর ডাক্তারের প্রেসক্রিপশন আছে এমন যে কেউ।
What’s includedযা যা থাকছে
- Complete blood count and blood grouping
- Blood sugar (fasting, random) and HbA1c
- Liver and kidney function tests
- Hepatitis B and C, HIV, VDRL and other serology
- Urine routine examination and urine drug screening
- All pathological tests permitted under our DGHS licence (no blood transfusion services)
- সিবিসি ও রক্তের গ্রুপ
- রক্তের সুগার (খালি পেটে, র্যান্ডম) ও HbA1c
- লিভার ও কিডনি ফাংশন টেস্ট
- হেপাটাইটিস বি ও সি, এইচআইভি, VDRL ও অন্যান্য সেরোলজি
- প্রস্রাবের রুটিন পরীক্ষা ও ড্রাগ স্ক্রিনিং
- ডিজিএইচএস লাইসেন্সের আওতায় অনুমোদিত সব প্যাথলজি টেস্ট (রক্ত সঞ্চালন সেবা নেই)
What to bringসাথে যা আনবেন
- Prescription or the agency’s test list
- Come fasting for eight to ten hours if a fasting test is ordered
- Passport or national ID for the report
- প্রেসক্রিপশন বা এজেন্সির পরীক্ষার তালিকা
- খালি পেটের পরীক্ষা থাকলে আট থেকে দশ ঘণ্টা না খেয়ে আসুন
- রিপোর্টের জন্য পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র
- Reportরিপোর্ট
- Most routine reports the same day; some serology the next working day.বেশিরভাগ সাধারণ রিপোর্ট সেদিনই; কিছু সেরোলজি পরের কর্মদিবসে।
- Priceখরচ
- Per test, listed at the counter. Ask for the list on WhatsApp.পরীক্ষাপ্রতি আলাদা রেট, কাউন্টারে তালিকা আছে। হোয়াটসঅ্যাপে চাইলেও পাঠিয়ে দিই।


Radiologyরেডিওলজি
Digital chest X‑rayডিজিটাল বুকের এক্স‑রে
Chest radiography on an EcoRay HF‑525 Plus digital system installed in 2023, reported by a visiting consultant radiologist. The chest X‑ray is part of every pre‑departure panel and is also done on its own for re‑checks.২০২৩ সালে বসানো EcoRay HF‑525 Plus ডিজিটাল মেশিনে বুকের এক্স‑রে, রিপোর্ট দেন ভিজিটিং কনসালট্যান্ট রেডিওলজিস্ট। বিদেশ যাত্রার প্রতিটি মেডিকেলে বুকের এক্স‑রে লাগে; দরকার হলে শুধু এক্স‑রেও আলাদা করা যায়।
Who it’s for.কাদের জন্য। Every pre‑departure candidate, plus candidates asked to repeat a chest X‑ray after a doubtful finding elsewhere.বিদেশ যাত্রার সব যাত্রী, আর অন্য কোথাও সন্দেহজনক রিপোর্ট আসায় যাদের বুকের এক্স‑রে আবার করতে বলা হয়েছে।
What’s includedযা যা থাকছে
- Chest X‑ray, PA view, on a licensed digital installation
- Lead‑gown protection and a private changing room
- Written report by a consultant radiologist
- Digital image available to the agency’s doctor on request
- লাইসেন্সপ্রাপ্ত ডিজিটাল ইনস্টলেশনে বুকের এক্স‑রে (PA ভিউ)
- লেড গাউন সুরক্ষা ও আলাদা চেঞ্জিং রুম
- কনসালট্যান্ট রেডিওলজিস্টের লিখিত রিপোর্ট
- অনুরোধে এজেন্সির ডাক্তারের জন্য ডিজিটাল ইমেজ
What to bringসাথে যা আনবেন
- Passport or ID
- Previous X‑ray report, if a re‑check
- Tell our staff if the candidate is or might be pregnant
- পাসপোর্ট বা পরিচয়পত্র
- পুনঃপরীক্ষা হলে আগের এক্স‑রে রিপোর্ট
- যাত্রী গর্ভবতী হলে বা সম্ভাবনা থাকলে স্টাফকে আগে জানান
- Reportরিপোর্ট
- Report usually the same day.রিপোর্ট সাধারণত সেদিনই।
- Priceখরচ
- Fixed price per view.প্রতিটি এক্স‑রের রেট নির্ধারিত।


Examinationপরীক্ষা
Physical examination, ECG and hearingশারীরিক পরীক্ষা, ইসিজি ও শ্রবণ পরীক্ষা
The examining physician’s assessment with the supporting checks employers and visa authorities ask for, recorded on the fitness certificate.নিয়োগকর্তা ও ভিসা কর্তৃপক্ষ যা যা দেখতে চান, সেসব পরীক্ষাসহ ডাক্তারের মূল্যায়ন, ফিটনেস সার্টিফিকেটে লেখা হয়।
Who it’s for.কাদের জন্য। Every pre‑departure candidate; also job applicants who need a fitness certificate for a local employer.বিদেশ যাত্রার সব যাত্রী; দেশের কোনো চাকরির জন্য ফিটনেস সার্টিফিকেট দরকার এমন কেউও করাতে পারেন।
What’s includedযা যা থাকছে
- General physical examination by the examining physician
- Blood pressure, pulse, height, weight and BMI
- Vision test and hearing test (audiometry)
- Resting 12‑lead ECG when the panel requires it
- Fitness certificate on our licensed letterhead
- চিকিৎসকের সাধারণ শারীরিক পরীক্ষা
- রক্তচাপ, নাড়ি, উচ্চতা, ওজন ও বিএমআই
- দৃষ্টি পরীক্ষা ও শ্রবণ পরীক্ষা (অডিওমেট্রি)
- প্যানেলে প্রয়োজন হলে ১২‑লিড ইসিজি
- আমাদের লাইসেন্সপ্রাপ্ত লেটারহেডে ফিটনেস সার্টিফিকেট
What to bringসাথে যা আনবেন
- Passport or national ID
- Spectacles or hearing aid, if used
- List of any regular medicines
- পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র
- চশমা বা হিয়ারিং এইড ব্যবহার করলে সাথে আনুন
- নিয়মিত কোনো ওষুধ খেলে তার তালিকা
- Reportরিপোর্ট
- Findings recorded during the visit.ফলাফল ভিজিটের সময়ই লিখে দেওয়া হয়।
- Priceখরচ
- Included in the pre‑departure panel; ask for the stand‑alone rate.বিদেশ যাত্রার মেডিকেলের সাথেই থাকে; শুধু এই পরীক্ষা করালে রেট জেনে নিন।


Inside the laboratoryল্যাবরেটরির ভেতরে
From sample to resultনমুনা থেকে ফলাফল
-
Blood sample collectionরক্তের নমুনা সংগ্রহ -
Sample preparationনমুনা প্রস্তুত -
Main laboratoryপ্রধান ল্যাবরেটরি -
Siemens Dimension EXL 200 chemistry analyserসিমেন্স Dimension EXL 200 কেমিস্ট্রি অ্যানালাইজার -
Bio‑Rad EVOLIS Twin Plus ELISA analyserবায়ো‑র্যাড EVOLIS Twin Plus এলাইজা অ্যানালাইজার -
Haematology analyserহেমাটোলজি অ্যানালাইজার -
Microscopyমাইক্রোস্কোপি -
Results checked and recordedফলাফল যাচাই ও লিপিবদ্ধ করা হয়
-
Blood sample collectionরক্তের নমুনা সংগ্রহ -
Sample preparationনমুনা প্রস্তুত -
Main laboratoryপ্রধান ল্যাবরেটরি -
Siemens Dimension EXL 200 chemistry analyserসিমেন্স Dimension EXL 200 কেমিস্ট্রি অ্যানালাইজার -
Bio‑Rad EVOLIS Twin Plus ELISA analyserবায়ো‑র্যাড EVOLIS Twin Plus এলাইজা অ্যানালাইজার -
Haematology analyserহেমাটোলজি অ্যানালাইজার -
Microscopyমাইক্রোস্কোপি -
Results checked and recordedফলাফল যাচাই ও লিপিবদ্ধ করা হয়
Questions agencies and candidates askএজেন্সি ও যাত্রীরা যা জানতে চান
Before you comeআসার আগে জেনে নিন
Do candidates need an appointment?আগে থেকে সিরিয়াল নিতে হবে?
No. Walk‑ins are accepted from 10 AM to 10 PM, Saturday to Thursday. Agencies sending a batch should book so the whole group finishes on the same day.না। শনি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে সরাসরি এলেই হবে। তবে এজেন্সি একসাথে অনেকজন পাঠালে আগে বুকিং দিলে পুরো দল একই দিনে শেষ করতে পারে।
How do I check my medical report online?অনলাইনে মেডিকেল রিপোর্ট কীভাবে দেখব?
Go to the Online report section on our home page and type the passport number you used for your medical. You will see your lab, chest X‑ray, physical and biometric status and your overall result. Only the report for that passport is shown. Until every check, including biometric enrolment, is complete and the final result is confirmed, the result shows as pending.আমাদের হোম পেজের অনলাইন রিপোর্ট অংশে গিয়ে মেডিকেলের সময়কার পাসপোর্ট নম্বর লিখুন। ল্যাব, বুকের এক্স‑রে, শারীরিক পরীক্ষা, বায়োমেট্রিক আর সার্বিক ফলাফল দেখতে পাবেন। শুধু ওই পাসপোর্টের রিপোর্টই দেখাবে। বায়োমেট্রিকসহ সব পরীক্ষা শেষ হয়ে চূড়ান্ত ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত ফলাফল অপেক্ষমাণ দেখাবে।
How long does the medical take?মেডিকেল করতে কত সময় লাগে?
One to two hours at the centre for registration, biometrics, examination, X‑ray and samples. The report follows once every result is verified, usually within one to two working days.রেজিস্ট্রেশন, আঙুলের ছাপ, পরীক্ষা, এক্স‑রে ও নমুনা দেওয়া মিলিয়ে সেন্টারে এক থেকে দুই ঘণ্টা। রিপোর্ট সব যাচাই হওয়ার পর, সাধারণত এক থেকে দুই কর্মদিবসে।
What must a candidate bring?সাথে কী কী আনতে হবে?
Original passport, four passport‑size photographs, and the agency letter, calling visa or job offer. Bring any previous medical report.মূল পাসপোর্ট, চার কপি পাসপোর্ট সাইজ ছবি আর এজেন্সির চিঠি, কলিং ভিসা বা চাকরির অফার। আগের কোনো মেডিকেল রিপোর্ট থাকলে সেটাও আনুন।
Do you upload the Malaysia result to FWCMS yourselves?মালয়েশিয়ার রিপোর্ট কি আপনারাই FWCMS‑এ আপলোড করেন?
Yes. We are a registered FWCMS medical centre: photo and fingerprints are captured at our own station and the verified result is uploaded for the agency.হ্যাঁ। আমরা FWCMS‑নিবন্ধিত মেডিকেল সেন্টার। আমাদের নিজস্ব স্টেশনে ছবি ও আঙুলের ছাপ নেওয়া হয়, আর যাচাই করা রিপোর্ট এজেন্সির জন্য আপলোড করে দিই।
Can an agency send candidates in a group?এজেন্সি কি একসাথে অনেক যাত্রী পাঠাতে পারবে?
Yes. Agencies get one coordinator, batch scheduling and reports delivered together. See the For Agencies page.অবশ্যই। এজেন্সিদের জন্য একজন কো‑অর্ডিনেটর, দল ধরে সিরিয়াল আর একসাথে রিপোর্ট দেওয়ার ব্যবস্থা আছে। “এজেন্সির জন্য” পাতাটি দেখুন।
How does the agency receive reports?এজেন্সি রিপোর্ট কীভাবে পায়?
Malaysia results go to FWCMS. Other reports are issued from our laboratory system and delivered to the agency digitally, with printed copies on request. Candidates can collect their own copy with the registration slip.মালয়েশিয়ার রিপোর্ট FWCMS‑এ যায়। বাকি রিপোর্ট আমাদের ল্যাব সিস্টেম থেকে অনলাইনে এজেন্সিতে পাঠানো হয়, চাইলে প্রিন্ট কপিও। যাত্রীরা রেজিস্ট্রেশন স্লিপ দেখিয়ে নিজের কপি নিতে পারেন।
Is the X‑ray safe?এক্স‑রে কি নিরাপদ?
A chest X‑ray uses a very small radiation dose. We use a licensed digital system and lead gowns. Tell our staff if the candidate is or might be pregnant.বুকের এক্স‑রেতে খুবই সামান্য রেডিয়েশন লাগে। আমরা লাইসেন্স করা ডিজিটাল মেশিন আর লেড গাউন ব্যবহার করি। যাত্রী গর্ভবতী হলে বা সম্ভাবনা থাকলে স্টাফকে আগে জানান।
